বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৩০ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের টার্গেট: আনিসুল হক

Anisul-ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বুধবার বলেছেন, ঈদের পশু কোরবানির বর্জ্য পরবর্তী ত্রিশ ঘণ্টার মধ্যেই তারা সাফ-সুতরো করবেন। ফেসবুকে এক মেসেজে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমরা ৩০ ঘন্টার ভিতর শহর থেকে কোরবানির বর্জ্য পরিষ্কার করার টার্গেট নিয়েছি। এই কাজের জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের আবার অনুরোধ করবো নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে। জায়গাগুলোর নাম সহ লিংক আবার আপনাদের সাথে শেয়ার করলাম।

তিনি বলেছেন, প্লিজ আপনারাও আপনাদের ফেইসবুক এ শেয়ার করুন এবং অন্যদের উত্বুদ্ধ করুন।

কোরবানির দিন যদি কোথাও বর্জ্য পরে থাকতে দেখেন তাহলে নিম্নের ফোন নম্বর গুলোতে ফোন দিয়ে আমাদের জানান।

আনিসুল হক কয়েকটি এলাকার নাম্বারও দিয়েছেন।

উত্তরা, কুড়িল, খিলক্ষেত, টানপাড়া, জোয়ার সাহারা, আজমপুর, আব্দুল্লাহপুর এলাকা- ০১৭১৭১০২০২৫; মিরপুর-১ থেকে ১৪, পল্লবী, এলাকা- ০১৭১১০৫৭৭৪৭৪;
গুলশান, বনানী, বাড্ডা, নদ্দা, নাখালপাড়া, মগবাজার, রামপুরা- ০১৯২৩১১৩৬৩৬; শেওরাপারা, কল্যাণপুর, দারুসালাম এলাকার জন্য- ০১৭১২৫৮৪০৮৬; কারওয়ান বাজার, ফার্মগেট, মনিপুরীপাড়া, লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের ০১৭১১৩১৩২৮৯।

তিনি বলেন, DNCC এই প্রথমবারের ঢাকা উত্তরের বিভিন্ন এলাকাতে ২০০ এর অধিক জায়গায় কোরবানীর জন্য ব্যবস্থা করেছে। রাস্তাতে অথবা বাড়ির গ্যারেজ এ কোরবানী না দিয়ে আসুন আমরা সবাই আমার নিকটতম নির্ধিষ্ট স্থানে কোরবানী সকল কাজ সম্পন্ন করি এবং ঢাকাকে পরিষ্কার রাখতে সাহায্য করি। আমরা সবাই সচেতন হলে এই কোরবানী তে আমাদের শহরকে সুন্দর ও পরিষ্কার রাখা সম্ভব।

আরও পড়ুন