বুধবার ৪ নভেম্বর ২০২৬

কঠিন পরীক্ষায় টাইব্রেকারে জিতল লিভারপুল

livppক্যাপিটাল ওয়ান কাপের শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ গোলে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল কারলাইলকে হারিয়েছে প্রতিযোগিতাটির সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়নরা।

অ্যানফিল্ডে বুধবার রাতে টাইব্রেকারে লিভারপুলের জেমস মিলনার, এমরে ক্যান ও ড্যানি ইঙ্গস লক্ষ্যভেদ করেন। অন্যদিকে, কারলাইলের গ্যারি ডিকার ও অ্যালেক্স ম্যাককুইন গোল পান।

নিজেদের মাঠে রবের্তো ফিরমিনো, ইঙ্গসরা শুরুর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় নিজেদের মাঠে লিভারপুলকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ২২তম মিনিট পর্যন্ত। অ্যাডাম লাল্লানার বাড়ানো বলে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন ইঙ্গস।

লিভারপুলের এগিয়ে থাকার স্বস্তি প্রথমার্ধেই কেড়ে নেয় কারলাইল। ৩৪তম মিনিটে ডেরেক আসামোয়াহর গোলে সমতায় ফেরে অতিথি দলটি।

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে প্রতিপক্ষের পোস্টে ৪৭টি শট নেয় কিন্তু মাত্র একবারই লক্ষ্যভেদে সমর্থ হয় ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। তাতে করে ১-১ সমতায় অতিরিক্ত সময়ের খেলা শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

আরও পড়ুন