সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ ইন্দোনেশিয়া. মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিস্তিনিসহ বিভিন্ন দেশে উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় পালিত হচ্ছে ঈদ।
মুসলিম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ আদায়ের পর মহান সৃষ্টিকর্তার উদ্দেশে পশু কোরবানি করে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
এদিকে সৌদি আরবের মিনায় হজ পালনের আনুষ্ঠানিকতায় বড় জামারার (বড় শয়তান) দিকে পাথর নিক্ষেপের সময় বৃহস্পতিবার পদদলিত হয়ে হয়ে মারা গেছেন ৭’শর বেশি হাজি। আহত হয়েছেন আরও অনেকে। মর্মান্তিক এ ঘটনায় শোকে স্তব্ধ পুরো বিশ্ব। তবে ধর্মীয় রীতি মেনে ঈদ উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকার বিভিন্ন দেশে।
ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেনসহ যুদ্ধ-সংঘাত দেশগুলোতে বৃহস্পতিবার পালিত হচ্ছে ঈদুল আজহা। এদিকে ঈদের জামাত চলাকালীন ইয়েমেনে বোমা হামলায় নিহত হয়েছেন ২৯ জন।
যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কাতার, আফগানিস্তান, আজারবাইন, সৌদি আরব, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হচ্ছে। মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশীরাও যথাযথ মর্যাদায় ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করছে। বাংলাদেশেও চাঁদপুর, পটুয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার ঈদ পালনের সংবাদ পাওয়া গেছে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার।


