বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভুটান ফুটবল দল ঢাকায়

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে শনিবার ঢাকায় পৌঁছেছে ভুটান দল। এ দিন বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন তারা। স্বাগতিক বাংলাদেশসহ ৪ দলের গ্রুপে প্রথম দল হিসেবে ঢাকায় এসেছে ভুটান।

এএফসিতে বয়সভিত্তিক বাছাইপর্বে ‘এ’ গ্রুপের খেলা আগামী ২ থেকে ৬ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান। পাকিস্তান প্রথমে গ্রুপে থাকলেও পরে নাম প্রত্যাহার করে নিয়েছে।

আরও পড়ুন