বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএনপির দুই গ্রুপের সভার জেরে ১৪৪ ধারা

144একই স্থানে বিএনপির দুই পক্ষ পাল্টা-পাল্টি সম্মেলনের ঘোষণা দেওয়ায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধ্যনগর বাজারে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন।

তিনি বলেন, দুপুর ২টায় মধ্যনগরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্ববায়ক মোতালেব খান ও সাবেক সভাপতি রফিক চৌধুরী থানা সম্মেলনের ডাক দেন।

“সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

আরও পড়ুন