বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপে ইতালীয় খুন’

fakhrulসরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই ঢাকার সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত উত্তর গুলশানে ইতালীয় নাগরিক সিজারি তাভেল্লা খুন হয়েছেন। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, দেশে সুশাসনের অভাব। গণতন্ত্রের অভাব। গণতান্ত্রিক পথ খোলা না থাকায় বিদেশি নাগরিক খুন হয়েছে।

তিনি বলেন, জনগণের আন্দোলন সফল হবেই। সরকারকে আহ্বান জানাবো, যাতে আইনশৃঙ্খলা পরিস্থির উন্নতির জন্য পদক্ষেপ নেয়।

‘বিএনপি-জামায়াত ইতালির নাগরিককে হত্যা করেছে’ সরকারের এমন বিবৃতির জবাবে ফখরুল বলেন, সরকার সব সময়ই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের ব্যর্থতা ঢাকতে চায়।

আরও পড়ুন