বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইতালীয় খুনের তদন্তে ডিবির ১১ সদস্যের কমিটি

রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানে ইতালীয় সিজারি তাভেল্লা খুনের তদন্ত করতে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকালে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম।

মুনতাসিরুল জানান, গোয়েন্দা পুলিশের ডিসি (পূর্ব) মাহবুব আলমকে প্রধান করে গঠিত এ কমিটিতে রয়েছেন ডিবির চারটি জোনের (উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) ও পরিদর্শকরা।

উপ-কমিশনার বলেন, ডিএমপির পক্ষ থেকে কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তাভেল্লা হত্যাকাণ্ড তদন্তে কাজ করছে ডিবি।

২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানের কূটনৈতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক সিজারি তাভেল্লা গুলি করে হত্যা করে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা। তাভেল্লা নেদারল্যান্ডস ভিত্তিক বেসরকারি সংস্থা আসিসিও কো-অপারেশনের একটি প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন