বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাসের ছাদ থেকে পড়ে যাত্রী নিহত

335বাসের ছাদ থেকে পড়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আমিনুল ইসলাম (৪২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের কামারপাড়া ব্রীজ এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল বগুড়ার সারিয়াকান্দি এলাকার হবিবর রহমানের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস। জানান, নিহতের লাশ বিকাল সাড়ে ৪টার দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন