জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় জাতিসংঘ সদর দফতরের বাইরে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র যুক্তরাষ্ট্র শাখা।
বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বক্তব্য রাখেন বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার ফিরিয়ে নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি ডা. মুজিবুর রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


