বুধবার ৪ নভেম্বর ২০২৬

হার্ট ভালো রাখতে কি করবেন ?

HeartFজীবন একটাই। আর সেই জীবনকে জিইয়ে রাখে একটাই যন্ত্র – আমাদের হৃদয়। যতক্ষণ ধুকপুক করে, ততক্ষণই বেঁচে থাকে আমাদের শরীর। ঢুকপুক বন্ধ মানে শরীরটাও নশ্বর। তাই বেঁচে থাকতে গেলে বাঁচিয়ে রাখতে হবে হৃদয়কে। সদা শক্তপোক্ত রাখতে হবে। দুর্বল হৃদয় যেমন মানুষকে এগিয়ে যেতে দেয় না, তেমনই মানুষকে বাঁচিয়েও রাখে না বেশিদিন। শক্ত ও মুজবুত হৃদয় পেতে খাওয়াদাওয়াটাও জোরদার করতে হবে। তাই আজ বিশ্ব হৃদয় দিবসে জেনে নিন, কী কী খেলে হৃদয় ভালো থাকে –

সলমন মাছ : ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর সলমন মাছ হৃদয়কে ভালো রাখে। প্রতি সপ্তাহে ২ বার সলমন মাছ খাওয়া শুরু করে দিন এখন থেকে।

ব্লুবেরি : হাই ফাইবার ও ভিটামিন C-এ সমৃদ্ধ ব্লুবেরি হৃদয়জনিত অসুখ সারায় তাড়াতাড়ি। ব্রেকফাস্টের পর বা দুপুরে খেয়ে উঠে খেতে পারেন এই ফল। অন্য ফলের সঙ্গে মিশিয়ে কাঁচা কাঁচা খেতে পারেন।

আখরোট : হৃদয় ভালো রাখতে এখন থেকেই আখরোট খাওয়া শুরু করে দিন। আখরোটে মোনো স্যাটুরেটেড ফ্যাট থাকে বলে, তা শরীরের ক্ষতিকারক লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল কমিয়ে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। আখরোটে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।

ওটমিল : লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে কমাতে পারে আরও একটি খাদ্য, ওটমিল। শুধু তাই নয়, ওটমিল হল নিউট্রিয়েন্টস ও এনার্জিতে ভরপুর। কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখে ওটমিল। তাই রোজ আধকাপ ওটমিল খেতে বলেন চিকিৎসকরা।

ডার্ক চকোলেট : ফ্ল্যাভানল থাকে বলে ডার্ক চকোলেট শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। হৃদয়ে রক্ত দলা পাকাতে দেয় না। ডার্ক চকোলেটে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে শরীরে খারাপ কোলেস্টেরল বাড়তে পারে না। যেহেতু এর উপকরণে ৭০ শতাংশই চকোলেট ও সামান্য চিনি, তাই হৃদয়জনিত অসুখও রোধ করতে পারে ডার্ক চকোলেট।

আরও পড়ুন