কনডম চুরি করেছিলেন ১৯ বছরের তরুণী। আর এই ‘অপরাধে’ মেয়েকে গলা টিপে খুন করল বাবা। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। আর এই কাজে সহযোগিতার অভিযোগে মৃতার মা’কেও গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দম্পতি পাক বংশদ্ভূত বলে জানা গেছে।
মেয়েকে খুনের অভিযোগে ৫১ বছর বয়সী আসাদুল্লা খান ও তার স্ত্রী ৪১ বছরের শাজ়িয়াকে জার্মানির ডার্মস্টেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ বছর বয়সী মেয়ে লারিবকে খুনের চক্রান্তের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
আদালতে শাজ়িয়া জানিয়েছে, বাড়ির অমতে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পেশায় ডেন্টাল টেকনিশিয়ান লারিব। এমনকী তিনি নিয়মিত বাড়িতেও আসতেন না। তবে একদিন বাবার কন্ডোম চুরির সময় হাতেনাতে ধরা পড়ে যান তিনি। আর এই ‘অপরাধে’ নিজের টিনেজার মেয়েকে শ্বাসরোধ করে খুন করে আসাদুল্লা। এরপরে হুইল চেয়ারে করে মৃতদেহটি একটি পরিত্যক্ত স্থানে ফেলে দিতে গিয়ে ধরা পরে যায় তারা।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


