বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলকাতার ইস্টবেঙ্গলও ঢাকায় আসতে নিশ্চিত নিরাপত্তা চায়

41554-8ebঅস্ট্রেলিয়া পর এবার কলকাতার দলও ঢাকায় আসতে নারাজ। ইতালীর নাগরিক খুন হওয়ার পর কলকাতার দল ইস্টবেঙ্গল ঢাকা সফরের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা ঢাকা সফরের আগেই নিশ্চিত নিরাপত্তা দাবি করেছে। ইতোমধ্যে কলকাতার আরেক দল মোহনবাগান ঢাকায় আসবে না বলে জানিয়ে দিয়েছে। এখন ইস্টবেঙ্গলও  সে পথেই কি হাটছে?

মোহনবাগান বাংলাদেশের টুর্নামেন্ট খেলতে না গেলেও, ইস্টবেঙ্গল সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ভাবছে। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর সংশয়ে রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল কি ঝুঁকি নেবে? লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছিলেন, ‘‘আমরা ফেডারেশনের কাছে এ ব্যাপারে জানতে চাইব। ওদের মাধ্যমেই আমাদের কাছে প্রস্তাব এসেছে খেলার। ফেডারেশন নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলে তবেই বাংলাদেশ যাব।’’

আই লিগের প্রস্তুতির জন্য পুজোর সময়ের এই টুর্নামেন্ট কাজে আসবে বলেই মনে করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। তবে বাংলাদেশ যাওয়ার আগে কয়েক জন ফুটবলারকে নিতে চান লাল-হলুদ কোচ। কারণ, আইএসএল খেলতে টিমের বেশির ভাগ ফুটবলারই চলে গিয়েছেন। তবে আই লিগের মার্কি ফুটবলারের জন্য তাড়াহুড়ো করতে রাজি নন বিশ্বজিৎ। বরং আইএসএলে বিভিন্ন টিমের বিদেশি ফুটবলারদের খেলা দেখার পরই চতুর্থ বিদেশি নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

এ দিকে মোহনবাগান বাংলাদেশের টুর্নামেন্ট খেলতে যাচ্ছে না বলে মহমেডান সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার চেষ্টা করছে। ক্লাব সভাপতি সুলতান আহমেদ টুর্নামেন্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।

স্পোর্টস  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন