পাকিস্তান নারী ক্রিকেট দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশের নারীরা। বৃহস্পতিবার করাচির সাউথার্ন ক্লাব স্টেডিয়াম মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৪ রানে হারে সফররত বাংলাদেশ। ফলে দুই ম্যাচের এ সিরিজ ২-০ তে জিতল পাকিস্তান।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক সানা মির। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান। দলের পক্ষে মেরিনা ৩৩, বিসমাহ মারুফ ৪৪, আলিয়া ২০ রান করেন।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২টি, সালমা ও লতা ১টি করে উইকেট লাভ করেন। ১১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশের প্রমীলারা। বাংলাদেশের হয়ে রুমানা সর্বোচ্চ ২৭ রান করেন। পাকিস্তানের হয়ে নাইদা ও সুমাইয়া ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান নারী ক্রিকেট দল বাংলাদেশকে ২৯ রানে রাজিত করে।
ক্রীড়া প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


