বুধবার ৪ নভেম্বর ২০২৬

শুক্রবার শাহবাগে মেডিকেল ভর্তিচ্ছুদের সমাবেশের ঘোষণা

lovely-6_162324মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আগামীকাল বিকেলে শাহবাগে সমাবেশের ঘোষণা করেছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শাহবাগে অবস্থান শেষে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

শুক্রবার বিকেল তিনটায় ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবীদের অংশগ্রহণে এ সমাবশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়। শিক্ষার্থী-অভিভাবক ঐক্য পরিষদের ডাকা মহাসমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এরপর পুলিশের বাধার মুখে পাবলিক লাইব্রেরির সামনে অবস্থান নেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার সকাল দশটায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এসময় ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন। এছাড়া প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকেও এ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করা হয়। গতকাল মিছিল করে শাহবাগে আসার পর যেসব শিক্ষার্থীকে আটক করা হয় সমাবেশ থেকে তাদেরও মুক্তি দাবি করা হয়।

বিভিন্ন জেলায় বিক্ষোভ:

অন্যদিকে, ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করেছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে পরীক্ষা বাতিলের দাবি জানান তারা।

রাজশাহী: বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় আবারো ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানায় তারা। পরে পুলিশের বাধার মুখে সেখান থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা।

সিলেট: সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকালে অবস্থান নেয় মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মেডিকেল শিক্ষার্থীরাও সেখানে বক্তব্য দেন।

বরিশাল: বরিশাল মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।  এছাড়া যশোরে প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফন্ট মানবন্ধন কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন