বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাস খাদে পড়ে নাটোরে আহত ৬৫

Natore_Picture_BG_709519172নাটোরে পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৬৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার ডাকমারা গোরস্থান ও সিংড়া উপজেলার বড় চৌগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ, নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, নাটোরের ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু সামা ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে আগমনী পরিবহন নওগাঁ-১৩ নম্বরের যাত্রীবাহী একটি বাস অপর আরেকটি আগমনী পরিবহনকে ওভার টেক করার সময় নাটোর-বগুড়া মহাসড়কের বড় চৌগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হয় অন্তত ৩৫ জন যাত্রী।

অপরদিকে, নাটোর সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় রাজশাহী থেকে বগুড়াগামী শ্যামা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে আহত হয় অন্তত ৩০ যাত্রী।

খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন