বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফিটনেসবিহীন বাস জব্দ, ৩ চালককে জরিমানা

mobile courtচট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বাস জব্দ এবং তিন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর চালকদের ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আবদুল্লাহ আল মনসুর বলেন, ফিটনেসবিহীন লক্কর ঝক্কর গাড়ি চালানো, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে একটি বাস জব্দ করা হয়েছে। এসময় ওই বাস চালকককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া বাস চালানোর অভিযোগে অপর দুই চালককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন