প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ফ্রান্স প্রবাসী দেবেশ বড়ুয়ার দৃস্টান্ত মুলক শাস্তি দাবী করেছে ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েছ।
বৃহস্পতিবার ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে এ নেতা বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও উনার পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য প্রচার হওয়ায় আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যে বা যারা এ ধরনের মন্তব্য করেন তাদের বিরুদ্ধে ফ্রান্স আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের প্রতিক্রিয়া ও দৃষ্টান্তমূলক অবস্থান দাবী করছি।
কয়েছ আরও বলেন, দেশের বাইরে যে সব চক্র প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও উনার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা উচিত। প্রমাণ ছাড়া প্রধানমন্ত্রীর বেয়াই ও বর্তমান মন্ত্রীসভার একজন জ্যেষ্ঠ সদস্যকে রাজাকারের সন্তান বলা কতোটুকু যৌক্তিক এটা ভেবে দেখার সময় এসেছে। এতোদিন এসব চক্র আওয়ামী লীগের ঘাড়ে ভর করে বেঁচে ছিলো। আজ সুযোগ পেয়েই তারা তাকে রাজাকারের সন্তান ও ভূমিদস্যু হিসেবে পরিচিত করানোর জন্য উঠে পড়ে লেগেছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে জামাত বিএনপির অযৌক্তিক দাবীকে উস্কে দেয়ার জন্যই দেবেশ বড়ুয়ারা এসব বক্তব্য জনসম্মুখে করে আওয়ামী রাজনীতিকে প্রশ্নের সম্মুখীন করেছে।
এ কারণে দেবেশ বড়ুয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনে সব রকমের ব্যবস্থা নেবার আহবান জানান এ নেতা।
সম্প্রতি প্যারিসের একটি সমাবেশে প্রবাসী দেবেশ বড়ুয়া বলেছেন, “ফরিদপুরে সাবেক জমিদার অরুন বাবুর বাড়ী দখল করেছে আমাদের জননেত্রী শেখ হাসিনার বেয়াই মাননীয় মন্ত্রী মোশাররফ হোসেন। আমরা ধিক্কার জানাই সে মন্ত্রীকে যে মন্ত্রী বাবা ছিলেন রাজাকার। ১৯৭১ সালে এ মন্ত্রীর বাবা ছিলেন নুর মিয়া রাজাকার। এ মন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেয়াই করেছেন।”
প্যারিসের এটিএন বাংলার প্রদায়ক দেবেশ বড়ুয়ার এ ধরনের বক্তব্য দেয়ার জন্য প্যারিসের আওয়ামী ঘরানার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে ফ্রান্স আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রানা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।
তীব্র নিন্দাবাদ শীর্ষক শিরোনামের তিনি লিখেছেন, ‘তীব্র নিন্দাবাদ: দেবেশ বরুয়ার মিথ্যাচার ও জন নেত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এই সব খুনি মুস্তাকের পেতাত্তারা ফান্স আওয়ামীলীগ ও অঙ্গ/সহযোগী সংগঠনের আসে পাশে থাকা দলের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি.যারা এদের পৃষ্ঠপোষকতা করেন তাদের বিরুদ্ধেও তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। দলে অনুপ্রবেশকারী স্বার্থপরদের হাত থেকে দল রক্ষায় আওয়ামীলীগ ও অঙ্গ/সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা..জয় বঙ্গবন্ধু..জয় শেখ হাসিনা..’
এ প্রসঙ্গে ফ্রান্স আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, দেবেশ বড়ুয়াদের মতো সুযোগ সন্ধানীরা বিভিন্ন সময় আওয়ামী লীগে অনুপ্রবেশ করে। এরপর তাদের স্বরুপ প্রকাশ করে এভাবে। আজ এ সব দেবেশ বড়ুয়ারা দেশের বাইরে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের যেসব নেতা এদের আশ্রয় দিচ্ছে তাদের ও চিহ্নিত করা দরকার বলে অধিকাংশ নেতা কর্মী আহবান জানান।



