বুধবার ৪ নভেম্বর ২০২৬

এবার আসতে চাইছে না অস্ট্রেলিয়া ফুটবল দলও

football-news-limon_81448এবার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএ)। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে চাইছে না অস্ট্রেলিয়া ফুটবল দলও। আগামী ১৭ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে তারা এই শঙ্কা প্রকাশ করলো। এই বিষয়ে তারা ফিফার দ্বারস্থও হয়েছে।

সিডনি মর্নিং হেরার্ল্ডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি ঢাকাতে নাও আয়োজিত হতে পারে। কারণ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যেই ফিফার কাছে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করেছে এফএফএ। তাছাড়া সরকারের সঙ্গেও আলোচনা করছে সকারুজ ফুটবল ফেডারেশন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাংলাদেশের রাজধানীতে ইতালিয়ান নাগরিক হত্যার পর আইএসআইএসের হত্যার দায়স্বীকারে সন্ত্রাসী হামলার ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনও। এক বিবৃতিতে এফএফএ-য়ের এক মুখপাত্র জানান, আমরা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত। সেজন্য ঢাকাতে অনুষ্ঠিতব্য আগামী ১৭ নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে দেশের নিরাপত্তা বাহিনী ও সরকারের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাব আমরা।”

আরও পড়ুন