বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফ্রান্সে শেখ হাসিনা ও তার পরিবার সম্পর্কে অশালীন মন্তব্য করায় আরও ক্ষোভ

AL-Leaderফারুক নওয়াজ, প্যারিস থেকে।

ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটনার জন্য প্রবাসী সাংবাদিক দেবেশ বড়ুয়ার শাস্তি দাবি অব্যাহত রয়েছে।

ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতিকুজ্জামান ও বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারন সম্পাদক মো : আশরাফুল ইসলাম নিজ নিজ ফেসবুক পেজে পৃথক পৃথক বিবৃতিতে এই দাবি জানান।

গত বৃহস্পতিবার ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতিকুজ্জামান স্ট্যটাসে লিখেন, সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে দেবেশ বডুয়া। নামে এক কুলাংগার আমার প্রান প্রীয় নেত্রী শেখ হাসিনার পরিবারকে কটুক্তি করেন যাহা প্রবাসে প্রতিটি বাংঙ্গালীর মনে ক্রোধের সৃষ্টি করে । রাজনৈতিক এবং সামাজিক ভাবে ধিক্কার জানাচ্ছি এই সকল কুলাংগারদের।আমাদের বর্তমান অসাম্প্রদায়িক বিশ্বে কোনও সাম্প্রদায়িক সংগঠনের অবস্থান নিষ্প্রয়োজন। যারা বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে কটুক্তি করে,তাদের বিরুদ্ধে সমাজের প্রতি স্তরে প্রতিরোধ প্রতিবাদ করুন।যারা সাম্প্রদায়িক সংগঠন চালায় তারা জামাত শিবিরের চেয়ে কোন অংশে কম না।দেশে এবং বিদেশে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ বা এই জাতীয় ধর্মীয় সংগঠনের চরম বিরোধিতা করছি। আমার সহকর্মী ভাইদের আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অনুরোধ করছি।

পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মো : আশরাফুল ইসলাম স্ট্যটাস দেন, আমি গত ২৮ তারিখ জননেত্রী শেখ হাসিনার বার্থ ডে অনুষ্ঠান ফ্রান্স আওয়ামী লীগ কর্তৃক আয়োজন এ কিছু চাটুকার নেতাদের দেবেশ সহ আরও কয়জনকে অতি বিষেষণ দিয়া যখন শেখ হাসিনা সম্বন্ধে বক্তব্য দেয়ার ঘোষনা দিয়েছিলো তখন ক্ষোভ প্রকাশ করে সে স্থান ত্যাগ করি। দেবেশ প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবার সম্পর্কে যে মন্তব্য করেছে তার বিচার দাবী করছি।

আরও পড়ুন