অস্ত্র ও গুলিসহ নড়াইলের নড়াগাতিতে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার লতিফ (৩৫) একজন পেশাদার ডাকাত ও সন্ত্রাসী।
শুক্রবার ভোরে কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানার ওসি আব্দুল জলিল জানান, গ্রেপ্তার লতিফের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি শটগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। লতিফ কান্দুরী গ্রামের মোকাররম হোসেনের ছেলে।


