হালের আলোচিত অভিনেতা অনন্ত জলিল তার স্ত্রী অভিনেত্রী বর্ষা এখন গ্রীসে অবস্থান করছেন। গ্রিসের সান্তোরিনী দ্বীপে তোলা বেশ কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেছেন অনন্ত। ছবির শুটিং না অন্য কোন কারণে তারা গ্রীসে গেছেন তা নিয়ে রয়েছে জল্পনা।
অনন্ত জানিয়েছেন, তারা স্রেফ ছুটি কাটাতে
গ্রিসে গেছেন। অনন্ত-বর্ষার সঙ্গে ছিলেন তাদের ছেলেও। মা-ছেলের একটি ছবিও আপলোড করেছেন তিনি।
বিনোদন প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


