বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করলেন আইনজীবীরা

mujahid_Jailgateমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শনিবার সকালে কারাগারে দেখা করেছেন তার আইনজীবীরা।

আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আলোচনা করতেই আইনজীবী শিশির মনিরসহ পাঁচ আইনজীবী শনিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

আইনজীবীরা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে ৩০ মিনিট কথা বলার সময় চেয়ে আবেদন করেন।

এর আগে শুক্রবার আইনজীবীরা মুজাহিদের সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষের অনুমতি চায়।

আরও পড়ুন