ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংষর্ঘে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মাইজবাড়ি পাঁচমাইল স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতরা হলেন- স্বর্ণ ব্যবসায়ী বাবুল সিকদার (৫০) ও টেনু (৩৫)।
আহতদের মধ্যে জহুরুল ইসলাম (২৭), অজ্ঞাত পরিচয় স্কুলছাত্রী (১৮) ও অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৫০)। এর মধ্যে জহুরুল ও স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। জানান, ময়মনসিংহগামী বাস ও মুক্তাগাছাগামী আটোরিকশার মধ্যে এই সংঘর্ষ বাধে।


