অস্ত্র-গুলিসহ হানিফ মিয়া (১৮) নামে এক তরুণকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার র্যাব-১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। হানিফ গাজীপুর সিটি করপোরেশনের ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারবৈকা এলাকায় শুক্রবার রাতে হানিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, ৬টি ম্যাগজিন, দুইটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র্যাবের উপস্থিতি টের পেয়ে হানিফের সহযোগীরা পালিয়ে যায়। শনিবার জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়েছে।


