বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪

1443929032ইরাকের বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন।  শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বাগদাদের উত্তরাঞ্চলীয় শিয়া অধ্যুষিত জেলা কাদিমিয়া ও হুরিয়ায় হামলা দুটির ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পুলিশের এক কর্নেল বলেছেন, ‘কাদিমিয়ায় গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আর হুরিয়ার হামলাটি চালিয়েছেন একজন আত্মঘাতী।’  ইসলামিক স্টেট (আইএস) দুটি হামলার দায় স্বীকার করে বলে জানানো হয়।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন