বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজ এরশাদের সংবাদ সম্মেলন হচ্ছে না

0,,17276004_303,00দেশের বর্তমান পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরতে রবিবার সংবাদ সম্মেলন ডেকেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে অনিবার্য কারণবশত সেটি একদিন পিছিয়ে দেয়া হয়েছে।

রবিবার সকালে জাতীয় পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘একদিন পিছিয়ে সোমবার একই স্থানে একই সময়ে এ সংবাদ সম্মেলন হবে।’
নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক সূত্র জানায়, রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন থাকায় নিজের সংবাদ সম্মেলন পিছিয়েছেন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন