বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের মেয়েদের সঙ্গে পাকিস্তানের ২১৪

PAK-womenসিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে হারাতে ২১৫ রান করতে হবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে।

করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে পাকিস্তান অলআউট হওয়ার আগে ২১৪ রান তুলতে পারে।

পাকিস্তানের শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিল না। ৩৮ রানের মধ্যে ইনিংস উদ্বোধন করা সিদরা আমিন ও জাভেরিয়া খানকে হারায় তারা। জাভেরিয়া আউট হন ২১ রান করে। আর সিদরা করেন ১২ রান।

বিসমাহ মারুফের অসাধারণ এক ইনিংসে দুইশ’ পার করে স্বাগতিকরা। ৮ রানের জন্য শতক পাননি বিসমাহ। লতা মণ্ডলের বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দেওয়ার আগে ১২৮ বলে খেলা ৯২ রানের ইনিংসটি ৮টি চারে সাজান তিনি।

তৃতীয় উইকেটে নাইন আবিদির সঙ্গে তার ৬১ রানের জুটিটিই পাকিস্তানের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। আবিদি ২৭ রান করে আউট হন। এ ছাড়া নিদা দার করেন ২১ রান।

বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমা খাতুন। একটি করে উইকেট নেন খাদিজা তুল কুবরা, লতা, নাহিদা আক্তার ও ফাহিমা।

এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশের মেয়েরা।

করাচিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি হবে আগামী মঙ্গলবার।

আরও পড়ুন