বুধবার ৪ নভেম্বর ২০২৬

হজে পদপিষ্ট হয়ে বাংলাদেশির সংখ্যা বেড়ে ৫১: নিখোঁজ ১৪০

Hazz-Killedসৌদি আরবের মিনায় পদদলনের ঘটনায় নিহত হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এদিকে পদদলনের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৪০ জন বাংলাদেশি।

সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, এ মুহূর্তে ৬৩ বাংলাদেশি হাজিকে মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে বেশির ভাগই রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।এই হাজিদের সুস্থতার ওপর নির্ভর করছে, কবে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে সে বিষয়টি।

নিহত কিছু হাজির মরদেহ চিহ্ণিত করে তাঁদের আত্মীয়স্বজনের মাধ্যমে মক্কাতেই দাফন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ মিশন। কনস্যুলেট ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন।এখন পর্যন্ত নিখোঁজ হাজিদের স্বজনদের মক্কায় বাংলাদেশ হজ মিশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সে সঙ্গে মৃতদেহ শনাক্ত করতে সহায়তার জন্য ১০৭ নম্বর কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন করা যাবে ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০ এই নম্বরে। এ ছাড়া হাজিদের পরিচয় জানতে ই-মেইল করা যাবে [email protected]—এই ঠিকানায়।

গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য মিনায় যাওয়ার সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। মক্কা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের এ ঘটনায় নিহত এক হাজার ১০০ হাজির ছবি প্রকাশ করে সৌদি আরব।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ মক্কায় হজ পালন করতে যান।

আরও পড়ুন