বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাশরাফিকে জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

marBG_563458578আজ সোমবার বাংলাদেশ ক্রিকেটকাণ্ডারী অধিনায়ক (ওডিআই) মাশরাফি বিন মর্তুজার ৩২তম জন্মদিন। ১৯৮৩ সালের এইদিনে নড়াইলে জন্মগ্রহণ করে তিনি। জন্মদিনে মাশরাফিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি বিশ্বব্যাপী তার ভক্তরা। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। টুইটে আইসিসি লিখে, হ্যাপি বার্থডে টু ওডিআই ক্যাপ্টেন, মাশরাফি মর্তুজা।

২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। ১৫৭টি ওডিআই খেলা মাশরাফির ঝুলিতে রয়েছে দুইশ উইকেট। সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট। এছাড়া ৩৬টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৭৮ উইকেট। আর ৩১টি২০ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট।

আরও পড়ুন