ক্রিকেট অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলেরও বাংলাদেশে আসতে অস্বীকৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন যড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বলেছেন, ‘ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে। না হলে এভাবে হওয়ার কথা নয়। আমার ধারণা এটা দেশীয় কোনো ঘটনা। এর সঙ্গে বাইরের কোনো যোগসূত্র আছে কিনা এখনো জানি না।’
সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এ বছর বাংলাদেশের দারুণ ছন্দে থাকার বিষয়টি উল্লেখ করে পাপন বলেন, ‘আমাদের জন্য এটা বিরাট ক্ষতি। হঠাত্ একটা ধাক্কা এল, ছন্দে ব্যাঘাত ঘটল। আমরা জয়ের ধারায় ছিলাম। আবার তারা কবে আসবে সেটি নিশ্চিত নয়। ফলে কোচ-খেলোয়াড়েরা ছুটিতে যেতে চাচ্ছে। ভাবনা-চিন্তায় হঠাত্ একটা পরিবর্তন। এটাই তো আমাদের জন্য বিরাট ক্ষতি।’


