বুধবার ৪ নভেম্বর ২০২৬

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

1444039917চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। এরা হলেন- আইরিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক উইলিয়াম সি ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা ও চীনের ইউইউ তু। এরমধ্যে ইউইউ তুই চীনের প্রথম চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন।

সোমবার সুইডেনের স্টকহোম থেকে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।

ইউইউ তু ম্যালেরিয়ার চিকিৎসায় নতুন পদ্ধতি আবিষ্কার করায় নোবেল পেয়েছেন। আর পরজীবী কেঁচোকৃমির কারণে সৃষ্ট ইনফেকশনের বিরুদ্ধে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করায় ক্যাম্পবেল ও সাতোশি নোবেল পেয়েছেন।

পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি বলেছে, এই আবিষ্কার এসব রোগে আক্রান্ত লাখ লাখ মানুষের জীবনে অবদান রেখেছে।

এ সপ্তাহের পরের দিকে পদার্থ বিজ্ঞান রসায়ন ও অর্থনীতিতে মৌলিক আবিষ্কারের জন্য স্টকহোম থেকে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। আর শান্তিতে নোবেল দেওয়া হবে নরওয়ের অসলো থেকে।

সাহিত্যে নোবেল দেয়ার তারিখ এখনো ঠিক করা না হলেও আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার নাম ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন