বুধবার ৪ নভেম্বর ২০২৬

আশিকীর ব্যর্থতায় প্রহরী থেকে বাদ নুসরাত ফারিয়া!

nusrat_fariaপ্রথম ছবি মুক্তির পরই নুসরাত ফারিয়াকে দুঃসংবাদ শুনতে হল। অভিষেক প্রযোজনা প্রতিষ্ঠানেরই দ্বিতীয় ছবি থেকে তাকে বাদ দেয়া হয়েছে। ১০ নভেম্বর থেকে বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের ব্যানারে শুরু হবে ‘প্রহরী’ নামের একটি ছবি।

এর আগে ছবিটির নাম ছিল ‘পুলিশগিরি’। পরিচালনা করছেন সৈকত নাসির। ছবিতে নুসরাত ফারিয়া অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন। তার সঙ্গে নায়ক হিসেবে আরিফিন শুভর অভিনয় করার কথা। সম্প্রতি জাজ কর্তৃপক্ষ প্রহরী থেকে ফারিয়াকে বাদ দিয়েছে বলে জানা গেছে। অবশ্য তারা ফারিয়াকে বাদ দেয়ার কথাটি স্বীকার করতে চাইছেন না।

বলেছেন, ‘ফারিয়াকে বাদ দেয়া হয়নি। তাকে বলিউডে কাজ করার জন্য একটি সুযোগ দেয়া হচ্ছে। একই সময়ে প্রহরী ও বলিউডের গাওয়া দ্য উইটনেস ছবির শুটিং শুরু হচ্ছে। তাই তার পরিবর্তে অন্য কাউকে নেয়ার কথা ভাবছি আমরা।’

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়াকে মূলত বাদই দেয়া হয়েছে। গেল ঈদে ফারিয়ার অভিষেক ছবি ‘আশিকী’ মুখ থুবড়ে পড়েছে। দেশীয় দর্শকরা তার অভিনীত ছবিটি সেভাবে গ্রহণ করেননি বলে তাকে নিয়ে দ্বিতীয়বার কোনো রিস্ক নিতে রাজি নয় প্রতিষ্ঠানটি। তাই তাদের পরবর্তী ছবি প্রহরী থেকে ফারিয়াকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে কলকাতার শুভশ্রীকে নেয়া হবে বলে জানা গেছে। দেশের বাইরে থাকায় এ ব্যাপারে ফারিয়ার কোনো মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিনোদন প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন