চট্টগ্রামে একটি বাসা থেকে বিপুল অস্ত্র ও গ্রেনেডসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখার প্রধানসহ পাঁচ শীর্ষ জঙ্গিকে আটক করেছে মহানগরী পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার সন্ধ্যায় নগরীর কর্ণফুলী থানাধীন খোয়াজ নগর এলাকায় আইয়ুব বিবি সিটি কর্পোরেশন বিদ্যালয়ের পাশে বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযানে গেলে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২০ রাউন্ড গুলি, নয়টি গ্রেনেড, একটি পিস্তল, ১০টি ছুরি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
রিপোর্টটি লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছিল।


