বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমপি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এমপি লিটনগাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেছেন, কারো এমন কোনো কাজ সহ্য করা হবে না, যাতে আমাদের সরকারের অর্জন নষ্ট হয়।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসালাম লিটনের ছোড়া গুলিতে এক স্কুলছাত্রের আহত হওয়ার ঘটনা বৈঠকে আলোচনা প্রসঙ্গে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে তার ভূমিকা ভালো ছিলো। কিন্তু আমাদের অর্জন বিনষ্ট করবেন যারা, তাদের এ ধরনের কোনো কাজ তো আমরা সহ্য করতে পারি না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন