বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ছিনতাইকারীর কবলে ভারতীয় সাংবাদিক, সামক্যাবের নিন্দা ও ক্ষোভ

বাংলাদেশ সফররত ভারতীয় টিভি চ্যানেল খবর ৩৬৫ এর চিফ নিউজ এডিটর তরুণ চক্রবর্ত্তী ছিনতাইকারীদের কবলে পড়ে ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র খুঁইয়েছেন।

মঙ্গলবার সকাল আটটার দিকে রাজধানীর পলাশির মোড়ে দুইজন মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী তার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।

তরুণ চক্রবর্ত্তী জানান, তোপখানা রোডের হোটেল থেকে রিকসাযোগে ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ার পথে পলাশীর মোড়ে পৌঁছালে মোটর সাইকেল আরোহী দুই ছিনতাইকারী তার কাছে থাকা ব্যাপ ছিনতাই করে নিয়ে যায়। তিনি জানান, পাশের পুলিশ বক্স থাকলেও ছিনতাইয়ের সময় কেউ এগিয়ে আসেনি। ছিনতাইকারীদের ধরারও চেষ্টা করেনি।

তিনি আরো জানান, ব্যাগে ব্ল্যাক ম্যাজিক ফোরকে মডেলের একটি ক্যামেরা, একটি বড় জুম লেন্স, মেমোরি কার্ডসহ ক্যামেরার আনুসাঙ্গিক অন্যান্য ডিভাইস ও প্রয়াজনীয় কাগজপত্র ছিল।

এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগ অভিযোগ তারা মামলা নিতে গড়িমসি করছে এবং হারিয়ে গেছে বলে সাধারণ ডায়েরি (জিডি) নেয়। কিন্তু এখনো ডায়েরির নাম্বার দেওয়া হয়নি। ।

সম্প্রতি দুই বিদেশি খুনের ঘটনার পর দেশে বিদেশিদের নিরাপত্তা শঙ্কা নিয়ে যখন আলোচনা চলছে সেই মূহুর্তে ভারতীয় সাংবাদিকের ক্যামেরাসহ ব্যাগ ছিনতায়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কর্মরত দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (সামক্যাব)।

সামক্যাবের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম রাজু এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও ছিনতাইকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুন