বুধবার ৪ নভেম্বর ২০২৬

লিবিয়া উপকূলে পাঁচ দিনে ৮৫ শরণার্থীর মৃতদেহ উদ্ধার

DHwsR6pYbQskলিবিয়া উপকূলে থেকে গত পাঁচ দিনে ৮৫ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ‘রেড ক্রিসেন্ট’। সংস্থার লিবিয়ান মুখপাত্র মোহাম্মেদ আল-মিসরাতি বলেন, ত্রিপোলী থেকে ৭৫ এবং রাজধানী থেকে ৭০ কিলোমিটার পশ্চিমের সাবরাতাহ থেকে আরো ১০ জনের মৃতদেহ উদ্ধার করে তাদের সেচ্ছাসেবকরা।

এছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা থেকে ২১২ জন শরণার্থীকেও তারা উদ্ধার করেছে বলে জানায় ‘রেড ক্রিসেন্ট’। তারা সবাই ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন তথ্যমতে, চলতি বছরের এ পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার শরণার্থী ভূ-মধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে ৩ হাজার মানুষ মৃত্যু হয়।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন