বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তরিকুলসহ বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Tarikul_islam1436598569নাশকতার অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে যশোর কোতোয়ালি থানায় উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইউসুফ বাদী হয়ে মামলাটি করেন।

আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, শহর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা কমিটির সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, জাফর সাদিক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ ৩৪ জন। বাকিদের নাম জানা যায়নি।

এদিকে রোববার রাতে আটক হওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন