বুধবার ৪ নভেম্বর ২০২৬

শখের কাছাকাছি আসছেন ইমন

4_110448দীর্ঘদিন মিডিয়ায় কাজ করছেন ইমন ও শখ। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রের পর্দায় নাম লিখিয়েছন দু’জন। কিন্তু কখনওই নাটক কিংবা সিনেমায় একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি এ দু’তারকার। যদিও একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন তারা।

অবশেষে একটি টেলিফিল্মে কাজ করার মাধ্যমে শখের সীমানায় প্রবেশ করেছেন ইমন। কক্সবাজার সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া নাট্যকার ফারুক হোসেনের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় ‘না ভুলবো না কোনদিন’ নামের একটি টেলিফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ইমন ও শখকে।

এরই মধ্যে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে, হিমেল আশরাফকে না করতে পারিনি। বলা যায়, অনেক ভালোলাগা নিয়ে মন থেকে কাজটি করছি। ফারুক হোসেন যেখানেই থাকুন না কেন ভালো থাকুন।’

শখ বলেন, ‘ফারুক ভাইয়ের লেখা গল্পে একটু ভিন্নতা থাকেই। এটাও ঠিক তেমনি গল্প। ইমনের সঙ্গে প্রথম অভিনয় করছি। আমরা দু’জনই কাজটি উপভোগ করেছি।’ আগামী ১৬ অক্টোবর চ্যানেল আইতে বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্মটি প্রচার হবে বলে নির্মাতা জানান।

বিনোদন প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন