দুই চ্যাম্পিয়ন, দুই প্রতিদ্বন্দ্বী। কিন্তু টেনিস কোর্ট থেকে অনেক দূরে। প্যারিস ফ্যাশন উইকে নামার জন্য তৈরি হচ্ছেন মারিয়া শারাপোভা। তার আগে ডিজাইনার স্টেলা ম্যাকার্টনির পোশাকে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রাশিয়ার বিখ্যাত টেনিস সুন্দরী লেখেন, ‘প্রথমবার স্টেলা ম্যাকার্টনির পোশাকে র্যাম্পে হাঁটব।’
অন্যদিকে মহিলাদের বিশ্ব টেনিসে সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার এবং তারকা সেরেনা উইলিয়ামস জানিয়েছেন, এ বছর তিনি আর কোর্টে নামবেন না। একেবারে চোট সারিয়ে তাকে দেখা যেতে পারে পরের বছর অস্ট্রেলিয়া ওপেনে। আপাতত তাই তিনি পুরো ছুটির মেজাজে। বন্ধুদের সঙ্গে সেরেনার
ছুটি কাটানোর ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়েবসাইট।


