দেবরের গুলিতে খুলনায় সাবেক আওয়ামী লীগ এমপির পুত্রবধু নিহত হয়েছে। বুধবার রাত আটটার দিকে খুলনা শহরের নিজ বাসায় দেবরের গুলিতে লিপি (৩০) নামে এক গৃহবধূ নিহত হন। তিনি খুলনা-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোল্লা জালালের পুত্রবধূ।
বুধবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর প্রাণকেন্দ্রের সাউথ সেন্ট্রাল রোড সংলগ্ন পুলিশ লাইন পূর্ব গলিতে এ ঘটনা ঘটে। খুলনা মহানগর পুলিশের মুখপাত্র বিশেষ শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই গলির একটি পাঁচতলা ভবনের পাঁচতলায় লিপি বসবাস করে আসছিলেন। নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন। লিপির স্বামী কামাল বর্তমানে হজ পালনে মক্কায় রয়েছেন। এই পুলিশ কর্মকর্তা জানান, দেবর হেদায়েত মোল্লার গুলিতে লিপি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসা থেকে একটি শটগান জব্দ করা হয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


