বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার রফতানি করতে সক্ষম হবো’

Tofail-Ahmed২০২১ সালের মধ্যে বাংলাদেশ তৈরি পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার রফতানি করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার দুপুরে গাজীপুরে ডিবিএল গ্রুপের একটি কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময়, বাংলাদেশে সফররত জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার বলেন, বাংলাদেশের পোশাকখাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে তার দেশ।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের পোশাক খাত এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার আমরা রফতানি করব এবং সে ব্যাপারে জার্মানিকে আমাদের সাথে পাব।’

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানার পরিবেশ মানসম্মত অবস্থায় পৌঁছেছে। ডিবিএল গ্রুপের কারখানাগুলো যার আদর্শ উদাহরণ। তাই এ খাতের উন্নয়নে আমার দেশ, সবসময় বাংলাদেশকে সহযোগিতা করে যাবে।’

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন