বুধবার ৪ নভেম্বর ২০২৬

ওবামার শিরশ্ছেদের হুমকি খুদে আইএস জঙ্গির

201510080818024282_Child-jihadi-threatens-to-behead-President-Obama_SECVPFপশ্চিমা দেশগুলির ক্রমাগত আক্রমণের মধ্যে ফের একবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হুঁশিয়ারি দিল আইএস। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের মুণ্ডচ্ছেদের হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। তবে এবার আইএস-এর তরফে প্রকাশ করা ভিডিও অনেকবেশি চাঞ্চল্যকর। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে ছোটো গ্রেনেড নিয়ে ওবামার শিরশ্ছেদের হুমকি দিচ্ছে ১০ বছরের এক নাবালক।

বারাক ওবামাকে “রোমের কুকুর” বলার পাশাপাশি সরাসরি তাঁর মুণ্ডচ্ছেদের হুমকি দেয় নাবালক জঙ্গিটি। ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে তার হুমকি, “তুমি যদি ভাবো, আইএস প্রভাবিত এলাকায় তোমার সেনা পা রাখতে পারবে, তাহলে স্বপ্ন দেখছো। খলিফার ভূমিকে দূষিত হতে দেব না।” পাশাপাশি মার্কিন মুলুকেও পা রাখতে আইএস-এর বেশি সময় লাগবে না বলে ভিডিওতে হুমকি দিয়েছে ওই খুদে জঙ্গি।

আইএস -এর বিরুদ্ধে যৌথ অভিযানে এখনও পর্যন্ত ১৬টি ঘাঁটিতে হামলা করেছে অ্যামেরিকা সহ অন্য দেশগুলি। তবে শুধু আমেরিকা বা সহযোগী দেশ নয়, সম্প্রতি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হানা শুরু করেছে রাশিয়াও।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন