বুধবার ৪ নভেম্বর ২০২৬

মীনা দুর্ঘটনা: নিহত বাংলাদেশী হাজির সংখ্যা বেড়ে ৬১

Bodies_Mina1চলতি বছরে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা আরো ১০ জন বেড়েছে। এ নিয়ে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় একশ বাংলাদেশি। এখনো নিখোঁজ রয়েছে রয়েছে ১১৬ জন।

জেদ্দার বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ শে সেপ্টেম্বর মক্কার নিকটবর্তী মিনায় হজের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে ৭৫০ বেশি মানুষ নিহত হয়।

সৌদি কর্তৃপক্ষ নিহত হাজিদের ছবি ধাপে ধাপে প্রতিদিন প্রকাশ করছে। নিখোঁজ বাংলাদেশি হাজিদের স্বজনদের মিনার পাশের এলাকা মুয়াইসামে যেয়ে সেখানে প্রকাশিত ছবি যাচাই করতে বলেছে দূতাবাস।

 

আরও পড়ুন