বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিনতাইকালে আটক রাবি ছাত্রলীগ নেতাসহ ২জন জেলহাজতে

1415253636রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকালে আটক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

আসামিরা হলো- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জনি আহমেদ ওরফে সজীব এবং শহরের বুলনপুর এলাকার শফিকুল ইসলাম নান্টুর ছেলে রাজন।

বুধবার রাতে ছিনতাইয়ের ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উৎসব মোসাদ্দেক বাদী হয়ে থানায় দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর।

আরও পড়ুন