সিলেটের ওসমানীনগরে ট্রাকচাপায় দুই ছেলেসহ বাবা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর বাজারে এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কোনাপাড়া গ্রামের আরজু মিয়া (৫৫), তার ছেলে শহিদ মিয়া (১২) ও কাইয়ুম (৯)।
স্থানীয় সূত্র জানায়, দুই ছেলেকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আরজু মিয়া। এমন সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক বাবা ও দুই ছেলেকে চাপা করে। নিহতদের মধ্যে শহিদ ঘটনাস্থলেই মারা যায়। আরজু মিয়া ও কাইয়ুমকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করার সময় তিনজনই ট্রাক চাপায় মারা যান।’ খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা ফায়ার স্টেশন সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।


