অনেক বছর পর একই দিনে ওমর সানীর দুটি ছবি মুক্তি পাচ্ছে। তার অভিনীত ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ ও তন্ময় তানসেনের ‘রানআউট’ মুক্তি পাবে ১৫ অক্টোবর। দুটি ছবিতেই ওমর সানী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রানআউট ছবিতে কাজ করে আমি সত্যিই মুগ্ধ। খুব সুন্দর একটি ছবি হয়েছে। আজব প্রেম ছবিটিও খুব মজার। দুটি ছবিই আমার সন্তানের মতো। তাছাড়া একই দিনে এ দুটি ছবি মুক্তি পাচ্ছে। আলাদা ভালোলাগাও কাজ করছে। তাই দুটি ছবিরই সাফল্য কামনা করছি আমি।’
প্রসঙ্গত, মঈন বিশ্বাস পরিচালিত ‘মার ছক্কা’ ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি। শুটিং চলছে উত্তম আকাশ পরিচালিত ‘রাজা ৪২০’ ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘লাল সবুজের সুর’।
বিনোদন প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


