পাকিস্তানের প্রবাদ প্রতিম গজ়ল শিল্পী গুলাম আলির অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে মুখ খুললেন লেখিকা তলসিমা নাসরিন। টুইটে তিনি বলেছেন, “শিবসেনার ধমকের জেরে সংগীতশিল্পী গুলাম আলির কনসার্ট বালিত করা হয়েছে ? ভারত তো ক্রমশই হিন্দু সৌদি আরবে পরিণত হচ্ছে।” তিনি এও লিখেছেন, “গুলাম আলি কোনও জেহাদি নন। তিনি একজন গায়ক। দয়া করে জেহাদি ও গায়কের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করা হোক।”
ভারতের মুম্বাইয়ের সম্মুখানন্দ হলে শনিবার সংগীত পরিবেশনের কথা ছিল গুলাম আলির। প্রয়াত গজ়ল শিল্পী জগজিৎ সিংয়ের স্মরণেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার শিবসেনরা তরফে হুমকি দিয়ে বলা হয় পাকিস্তানের শিল্পীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে তাঁকে শিবসেনার ক্রোধের মুখে পড়তে হবে। তারপরই ওই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও শিবসেনার তরফে একাধিকবার বলা হয়েছে, সীমান্ত সমস্যা না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক ও ক্রীড়া সংক্রান্ত যাবতীয় যোগাযোগ বন্ধ রাখা উচিত ভারতের।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


