বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরে দুর্গোৎসবে গাইবেন রুনা লায়লা

Runa__Bg_630411018শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংগীত পরিবেশন করতে সিঙ্গাপুর যাচ্ছেন রুনা লায়লা। আগামী ২০ অক্টোবর তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন। ২২ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের ৬ এ বিটি রোডের পূজা বাড়িতে গান গেয়ে শোনাবেন তিনি।

সিঙ্গাপুর যাওয়ার খবর নিশ্চিত করে রুনা বলেন, ‘অনেক বছর পর ওই দেশে যাচ্ছি। আয়োজকদের ভাবনাটা ভালো লেগেছে আমার। রূপসী বাংলা আর পূজোর সম্মিলন থাকছে এতে। প্রবাসে থেকেও যারা রূপসী বাংলাকে মনে ধারণ করেন তা দেখে ভালো লাগে। এসব আয়োজনে গাওয়াটা উপভোগও করি।’

দুর্গোৎসবটির নাম রাখা হয়েছে গীতি আলেখ্য ‘রূপসী বাংলা ও আমাদের পূজো’। দুর্গোৎসবের আয়োজন করেছে সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটি।

বিনোদন  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন