বুধবার ৪ নভেম্বর ২০২৬

পশ্চিমাদের ওপর আরও হামলার শঙ্কা: ব্রিটেনের নয়া সতর্কবার্তা

UK-Adviceবাংলাদেশে বিদেশিদের উপর ‘নির্বিচারে হামলার’ শঙ্কা প্রকাশ করে ব্রিটিশ নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার।

ঢাকায় যুক্তরাজ্য দূতাবাস শুক্রবার এক নোটিসে তাদের নাগরিকদের বলেছে, “সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকি রয়েছে এখানে। পশ্চিমাদের উপর নতুন করে হামলা হতে পারে।”

বাংলাদেশে অবস্থানরত প্রায় দুই লাখ ২৪ হাজার বিদেশি নাগরিকের নিরাপত্তায় ‘বিশেষ ব্যবস্থা’ নেওয়ার কথা জানিয়ে সরকার কূটনীতিকদের্‌ আশ্বস্ত করার তিন দিনের মাথায় যুক্তরাজ্যের পক্ষ থেকে নতুন এই সতর্কবার্তা এল।

বাংলাদেশে হঠাৎ করেই এক সপ্তাহের মধ্যে ইতালি ও জাপানের দুই ‘নিরীহ’ নাগরিক খুনের ঘটনায় বিদেশিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই চুপিসারে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন। ক্রিকেট কোচ থেকে শুরু করে বিদ্যুৎ কোম্পানির কর্মী- সবাই চলে যাচ্ছেন।

এক সপ্হাতের মধ্যে দুই বিদেশিকে বাংলাদেশে একই কায়দায় কারা হত্যা করা হলেও ঘটনার কোনো কারণই বের করতে পারছে না গোয়েন্দারা। গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের পর ৩ অক্টোবর রংপুরে খুন করা হয় জাপানের নাগরিক কুনিও হোশিকে।

রাজধানীর কূটনীতিক পাড়ায় সন্ধ্যার পর তাভেল্লাকে গুলি চালিয়ে হত্যার পর যেভাবে খুনিরা মোটর সাইকেলে পালিয়ে গিয়েছিল, তিনশ কিলোমিটার দূরে রংপুরের পল্লীতে কুনিওর হত্যাকাণ্ডও ছিল একই কায়দায়।

আরও পড়ুন