ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা সীমান্তে চার ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। বর্বর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে আহত হয়েছে আরো অন্তত ১৭ ফিলিস্তিনি।
শহীদ ফিলিস্তিনি তরুণদের নাম হিশাম মুহসেন, আহমেদ আল-হিরবাউয়ি, শাদি দাওলা এবং আবেদ আল-ওয়াহিদি। এদেরর চারজনেরই বয়স ২০ বছর। গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, গাজা-ইসরাইল সীমান্তে প্রতিবাদকারী জনতার উপর দখলদার সেনারা সরাসরি গুলি তিন ফিলিস্তিনি শহীদ ও অপর ১৭ জন আহত হয়েছে। ইসরাইলি সেনারা দাবি করেছে, প্রায় ২০০ ফিলিস্তিনি গাজা সীমান্তে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে তারা গুলিবর্ষণ করে এর জবাব দেয়।
এর আগে গাজার একটি মসজিদ শুক্রবার জুমার নামাজের খোতবায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইসরাইল বিরোধী ইন্তিফাদা গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, একমাত্র ইন্তিফাদার মাধ্যমে ফিলিস্তিনি জনগণ স্বাধীনতা অর্জন করতে পারবে।-আইআরআইবি।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


